গাজীপুরে ইমামের কন্যাকে‘ফিল্মি স্টাইলে’ অপহরণ: জড়িতদের শাস্তি দাবি জমিয়তের

by hsnalmahmud@gmail.com

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলামের কন্যাকে ফিল্মি স্টাইলে অপহরণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি। এ ধরনের জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা শুধু একটি পরিবারের ওপর নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিকতার ওপর আঘাত হানে।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, অপহরণের সঙ্গে জড়িত দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং অপহৃত মেয়েটিকে নিরাপদে উদ্ধারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় থাকে।

তারা কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222