তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলবে: চরমোনাই পীর

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, তেলের দামবৃদ্ধির সাথে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার সরাসরি প্রভাব পরে নিম্ন ও মধ্যবিত্তের ওপরে;যাদের আয় সীমিত। এর মাধ্যমে জীবনযাত্রা আরো দুর্বিসহ হয়ে উঠবে। বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তেলের দামবৃদ্ধি করে সমস্যার বোঝা জনগনের ওপরে চাপানো একটি সহজ ও বহুল প্রচলিত পন্থা। আমরা সরকারের প্রতি আহবান করবো, বৈশ্বিক সমস্যার সমাধানে নিম্ন ও মধ্যবিত্তকে বলির পাঠা বানাবেন না বরং বিকল্প উপায় খুঁজে বের করার প্রতি মনোযোগী হন।

আজ রবিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
banner

পীর সাহেব চরমোনাই বলেন, তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমত, লিটার প্রতি একসাথে ১৫-২০ টাকা বৃদ্ধি সকল ক্ষেত্রে অনেক বড় চাপ তৈরি করবে। দ্বিতীয়ত, একদল অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করে আনুপাতিক হারে অনেক বেশি মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরো কঠিন করে তুলবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, সরকারের তদারকি ও দক্ষতার অভাবে অসৎ ব্যবসায়ীরা তাদের অপকর্মে সফলতাও পাবে। তাই সরকারকে বলবো, প্রশাসনের সকল শক্তি ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে নজরদারি করুন। তদারকি করুন। কেউ যেনো তেলের মূল্যবৃদ্ধির অসৎ ব্যবহার করতে না পারে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222