ওয়াকফ দেওবন্দের মুহাদ্দিস আল্লামা কামার উসমানী আর নেই

by hsnalmahmud@gmail.com

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা কামার উসমানী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

বিজ্ঞাপন
banner

আল্লামা কামার উসমানী ছিলেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর ফুফাতো ভাই। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও মিশুক স্বভাবের। উর্দু ও ফারসি কবিতার প্রতিও ছিল তাঁর বিশেষ অনুরাগ।

বৃহস্পতিবার বাদ জোহর দারুল উলুম ওয়াকফ দেওবন্দ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার আলেম-উলামা ও তালিবুল ইলম অংশ নেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222