মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা জরুরি : ম্যাক্রোঁ

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: সবার স্বার্থেই মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত করে স্থিতিশীলতা ফিরিয়ে আনাটা গুরুত্বপূর্ণ অভিহিত করে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে, তার প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে অংশ নিয়ে ম্যাক্রোঁ বলেন, যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিশ্ব অর্থনীতির আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব আলোচনায় চলমান উত্তেজনা কমানোর উপায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কৌশল নিয়ে গুরুত্ব দিয়ে কথা বলা হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222