ইসরায়েলের সঙ্গে আলোচনা ‘লজ্জার কিছু নয়’ : লেবানন

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েলের সঙ্গে আলোচনা করা লজ্জার কিছু নয় বলে মন্তব্য করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি। তিনি বলেন, যুদ্ধ শেষ করা এবং দখলকৃত ভুখণ্ড পুনরুদ্ধারই যদি লক্ষ্য হয়, তাহলে আলোচনায় বসা যৌক্তিক। লজ্জার কিছু নয়।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আশারক আল-আওসাত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্জি স্পষ্টভাবে বলেন, আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত আত্মসমর্পণ নয়, বরং এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি কার্যকর উপায়।

তিনি আরও বলেন, লেবানন কারও অধীনস্থ নয় এবং কোনো পক্ষের হাতের খেলাও নয়।

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে লেবাননকে দুর্বল হিসেবে উপস্থাপনের সমালোচনা করে তিনি বলেন, লেবাননকে একেবারে দুর্বল অবস্থানে দেখানো যেমন বড় ভুল, তেমনি এটিকে আত্মসমর্পণের অবস্থানে দেখানোও সমানভাবে ভুল।

এ সময় তিনি হিজবুল্লাহর সমালোচনা করেন। তার অভিযোগ, গোষ্ঠীটি জাতীয় স্বার্থ বা দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির সঙ্গে সম্পর্কহীন লক্ষ্য ও এজেন্ডার জন্য এসব গ্রাম ও বাসিন্দাদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছে।

ইরানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাজ্জি বলেন, লেবাননের পথ এখন ইরানের পথ থেকে আলাদা। দেশের স্বার্থ আর ইরানের আলোচনা অগ্রগতি বা স্থবিরতার ওপর নির্ভরশীল নয়।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222