১২টা-রাত ১০টা দোকানপাট-শপিংমল খোলা রাখার প্রস্তাব

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ দোকান মালিক সমিতি প্রধানমন্ত্রীর কাছে চিঠি বলেছে, দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে চায়।

সংগঠনটির নেতারা বলছেন, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার বর্তমান সিদ্ধান্তের কারণে খুচরা ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা ঝুঁকির মুখে পড়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ দাবি জানান।

চিঠিতে তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। দোকানভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য পরিচালন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা কঠিন সংকটের মধ্যে রয়েছেন। এর মধ্যে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতা ব্যবসার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

ব্যবসায়ী নেতারা বলেন, অধিকাংশ চাকরিজীবী ও কর্মব্যস্ত মানুষ দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। তারা সাধারণত বিকাল কিংবা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ না থাকলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হন। এতে ব্যবসার পরিধি সংকুচিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও হুমকির মুখে পড়ে।

তারা আরও বলেন, দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল রাতে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

পরবর্তীকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। তবে ঈদ-পরবর্তী সময়ে সরকার পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর করে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222