ইরান চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা জারি

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের সঙ্গে যেকোনো পারমাণবিক আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি না থাকলে চুক্তি দুর্বল হয়ে পড়বে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

সাইপ্রাসে ইইউ নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠকের আগে শুক্রবার তিনি বলেন, আলোচনা যদি শুধু পারমাণবিক বিষয়েই সীমাবদ্ধ থাকে এবং সেখানে কোনো পারমাণবিক বিশেষজ্ঞ না থাকে, তাহলে আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাব, যা ২০১৫ সালের জেসিপিওএ (ইরান পারমাণবিক চুক্তি)-এর চেয়েও দুর্বল হবে।

তিনি আরও বলেন, অঞ্চলের অন্যান্য সমস্যা যেমন ক্ষেপণাস্ত্র কর্মসূচি, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, এবং ইউরোপে হাইব্রিড ও সাইবার কার্যক্রম যদি আলোচনায় অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে আমরা আরও বেশি বিপজ্জনক ইরানের মুখোমুখি হব।

২০১৫ সালের জেসিপিওএ চুক্তির অধীনে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিল। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুতের পরিমাণ কমানো অন্তর্ভুক্ত ছিল, যার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে দাঁড়ান।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222