আফগানিস্তানের গজনীতে বন্যার স্রোতে বেরিয়ে এলো প্রাচীন সম্পদ

by Abid

আফগানিস্তানের গজনী প্রদেশের রাজধানী থেকে ২৪টি ঐতিহাসিক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে দেশটির তথ্য ও সংস্কৃতি অধিদপ্তর।

গজনী শহরের আসফান্দা নামক এলাকা থেকে এই নিদর্শনগুলো উদ্ধার করা হয়। বিভাগীয় প্রধান মোল্লা হামিদুল্লাহ নিসার গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত নিদর্শনগুলো মাটির তৈরি এবং দেখতে অনেকটা পানির পাইপের মতো। তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি ওই অঞ্চলে বয়ে যাওয়া প্রবল বন্যার ফলে মাটির নিচ থেকে এই বস্তুগুলো দৃশ্যমান হয়ে ওঠে।

বিজ্ঞাপন
banner

তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের কারিগরি দল এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এক অভিযানে এই অমূল্য নিদর্শনগুলো উদ্ধার করে গজনী জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। মোল্লা হামিদুল্লাহ নিসার জানান, নিদর্শনগুলো পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকাটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানটি এখন কড়া নজরদারিতে রয়েছে। এছাড়া শহরের প্রথম নিরাপত্তা জেলা থেকে একটি প্রাচীন শিলালিপিও উদ্ধার করা হয়েছে যা পাঁচটি খণ্ডে বিভক্ত ছিল। প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, এই আবিষ্কারগুলো ওই অঞ্চলের প্রাচীন জনবসতি ও স্থাপত্যশৈলীর ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করবে।

তথ্যসূত্র: বাখতার নিউজ এজেন্সি

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222