নিউ ইয়র্কে উড়ছে বৈদ্যুতিক ট্যাক্সি

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: কী আশ্চর্য ব্যাপার! কোনো কপ্টার নয়, ড্রোন নয়। জলজ্যান্ত ট্যাক্সি উড়ে বেড়াচ্ছে নিউ ইয়র্কের আকাশে। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) পর্যন্ত ইলেকট্রিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বিজ্ঞাপন
banner

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন শুক্রবার (২৪ এপ্রিল) নিউইয়র্ক সিটির দুটি পয়েন্টের মধ্যে প্রথম এয়ার ট্যাক্সি উড্ডয়ন ও অবতরণ ডেমো ফ্লাইট পরিচালনা করে এবং এই সপ্তাহেও পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিগুলো দেখতে অনেকটা বড় আকারের ব্যাটারি চালিত ড্রোনের মতো। এতে একজন পাইলটসহ মোট পাঁচজন যাত্রী বহন করা যায়।

কোম্পানির দাবি, এগুলো হেলিকপ্টারের তুলনায় কম শব্দ করে এবং সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় পরিবেশবান্ধব।

তাদের মূল লক্ষ্য, যাত্রীরা যেন ২ ঘণ্টার একটি জার্নি মাত্র ১০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে পারেন। নিই ইয়র্কের পর নিউ জার্সিতে এই পরীক্ষা চালানো হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222