টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

by hsnalmahmud@gmail.com

ভারতের ওড়িশার কেওনঝাড় জেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে এক ব্যক্তি শেষ পর্যন্ত তার কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন।

জানা গেছে, জিতু মুন্ডা (৫০) নামে এক ব্যক্তি তার বড় বোন কালরা মুন্ডার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলতে চেয়েছিলেন। কালরা মুন্ডা গত ২৬ জানুয়ারি মারা যান। তার মৃত্যুর পর অ্যাকাউন্টে থাকা টাকা তোলার জন্য জিতু কয়েকবার ব্যাংকে যান।

বিজ্ঞাপন
banner

কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়ে ফিরে আসেন। জিতুর অভিযোগ, ব্যাংকের কর্মকর্তারা তাকে বারবার “অ্যাকাউন্টধারীকে সঙ্গে আনতে হবে” বলে জানান। তিনি বহুবার বোনের মৃত্যুর কথা বললেও তা গুরুত্ব পায়নি।

এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে জিতু মুন্ডা এক চরম সিদ্ধান্ত নেন। তিনি তার বোনের কবর খুঁড়ে কঙ্কাল বের করেন এবং সেটি সঙ্গে নিয়ে ব্যাংকে উপস্থিত হন, যাতে তিনি প্রমাণ করতে পারেন যে তার বোন সত্যিই মারা গেছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাটনা থানার এক কর্মকর্তা জানান, জিতু মুন্ডা একজন অশিক্ষিত আদিবাসী ব্যক্তি। তিনি ব্যাংকের নিয়ম, যেমন নমিনি বা আইনগত উত্তরাধিকারীর বিষয়টি বুঝতে পারেননি। অন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষও তাকে সহজভাবে বিষয়টি বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে।

পরে পুলিশ জিতুকে আশ্বাস দেয় যে, নিয়ম অনুযায়ী তাকে টাকা তুলতে সহায়তা করা হবে। পাশাপাশি, তার বোনের কঙ্কালটি পুলিশের উপস্থিতিতে পুনরায় দাফন করা হয়।

এই ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সাধারণ মানুষের জন্য ব্যাংকের নিয়ম আরও সহজভাবে বোঝানো দরকার, যাতে ভবিষ্যতে এমন অদ্ভুত পরিস্থিতি তৈরি না হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222