লেবাননে ফের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

by hsnalmahmud@gmail.com

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে লেবাননের হানিন শহরে এই হামলা চালানো হয় বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

বিজ্ঞাপন
banner

সংস্থাটি বলেছে, হানিনে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতেও নাকুরা শহরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলার পর রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222