তেলাওয়াত দিয়ে বিএনপির সমাবেশ শুরু, প্রধানমন্ত্রীর অপেক্ষা

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহান মে দিবসের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শুক্রবার আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে সমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীরা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে তিনটার পরপরই আসতে পারেন।
ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবুল হোসেনের কোরআন তেলাওয়াতের পর শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

বিজ্ঞাপন
banner

এদিকে সকাল থেকে দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে নয়াপল্টনের সড়কে পানি ছিল। তবে দুপুর গড়াতে পানি চলে গেলেও সড়কে কাদা পানি রয়েছে। নেতাকর্মীরা এরমধ্যেই সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিচ্ছেন।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন এতে সভাপতিত্ব করবেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন জানিয়েছেন, বেলা আড়াইটায় আমরা সমাবেশের কার্যক্রম শুরু করব। গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে। ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক। দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।

শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।

এদিকে সমাবেশে আগত নেতাকর্মীরা স্বাস্থ্যসেবার জন্য অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল রাখা আছে। সিটি করপোরেশনের মোবাইল টয়লেট রাখা হয়েছে প্রাকৃতিক কার্য সম্পাদনের সুবিধার্থে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222