জমিয়ত নেতাদের কাউন্সিলের আগে নতুন নিয়ম মানতে হবে

by Tahsan Arif

নিজস্ব প্রতিবেদক :: কাউন্সিলের আগে আগে স্থানীয় নেতাদের শাখার নাম তালিকা কেন্দ্র্রে পাঠানোর আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। কেন্দ্রীয়ভাবে জেলা ও মহানগর শাখাগুলোর ত্রিবার্ষিক কাউন্সিল আয়োজনের ক্ষেত্রে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (৩ মে) সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোনো জেলা বা মহানগর শাখা ত্রিবার্ষিক কাউন্সিল আয়োজনের আগে সংশ্লিষ্ট জেলার আওতাধীন সব উপজেলা ও থানা কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে জমা দিতে হবে। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্রে বর্ণিত কাউন্সিল-সংক্রান্ত ধারা অনুযায়ী কাউন্সিলরদের তালিকাও কেন্দ্রে পাঠাতে হবে।

কেন্দ্রীয় নির্দেশনায় আরও বলা হয়, কাউন্সিল আয়োজনের আগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বাধ্যতামূলক। প্রয়োজনে কাউন্সিলের সময় কিছুটা পিছিয়ে গেলেও নিয়ম অনুসরণ করেই কাউন্সিল সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পর্যায়ক্রমে দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ বিভিন্ন জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে সকল সাংগঠনিক শাখাকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222