হিজবুল্লাহর নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’

by Fatih Work

দক্ষিণ লেবাননে ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর নতুন সংযোজন ‘ফাইবার অপটিক’ প্রযুক্তির ক্ষুদ্র ড্রোন। মাত্র কয়েকশ ডলার মূল্যের এই ড্রোনগুলো সস্তা হলেও রণক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ড্রোনটি একটি সরু তারের মাধ্যমে অপারেটরের সাথে যুক্ত থাকে, ফলে কোনো বেতার তরঙ্গের প্রয়োজন হয় না। এতে ইজরায়েলের আধুনিক ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা ও রাডারকে অনায়াসেই ফাঁকি দিতে পারছে এই মরণঘাতী ড্রোন।

বিশেষজ্ঞরা বলছেন, বেতার তরঙ্গ না থাকায় এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ বিচ্ছিন্ন করা অসম্ভব। এছাড়া নিচ দিয়ে ওড়ার সক্ষমতা ও পাহাড়ি ভূ-প্রকৃতির সুবিধা নিয়ে এগুলো ৫ থেকে ২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানছে।

বিজ্ঞাপন
banner

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ড্রোনের সাহায্যে হিজবুল্লাহ ইজরায়েলি সামরিক অবস্থান ও সাঁজোয়া যানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইজরায়েলের প্রস্তাবিত ‘নিরাপদ অঞ্চল’ গড়ার পরিকল্পনাও এই মোবাইল ও সহজলভ্য প্রযুক্তির কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে হিজবুল্লাহ নিয়মিত এই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222