জিততে পারলেন না মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

by hsnalmahmud@gmail.com

পশ্চিমবঙ্গ রাজনীতিতে আলোচিত মুখ, মমতা বন্দোপাধ্যায় সরকারের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। মন্তেশ্বর আসনে তিনি বিজেপি প্রার্থী সৈকত পাঁজার কাছে ১৪ হাজার ৭৯৮ ভোটে পরাজিত হন।

২০১৬ সালে মন্তেশ্বরের প্রথম তৃণমূল বিধায়ক হয়েছিলেন সজল পাঁজা। আচমকা তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হয়। সে সময়ে তৃণমূল টিকিট দিয়েছিল প্রয়াত বিধায়কের ছেলে সৈকতকে। তৃণমূলের টিকিটে বড় ব্যবধানে জিতেছিলেন সৈকত। ২০২১ সালে বিধানসভার ভোটের আগে সৈকত বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে পরাজিত হলেও এবার তিনি জিতলেন।

বিজ্ঞাপন
banner

সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী ছিলেন। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) সদস্য। এছাড়া জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বিবেচিত হন দেওবন্দি ধারার এই আলেম।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222