বিজয় ঘোষণা করতে ‘বাঙালিবাবু’ সেজেছেন মোদী

by Abid

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় নিশ্চিত হতেই অভিনব সাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরনে সাদা পাঞ্জাবি, ধাক্কাপাড়ের কোরা ধুতি। এক্কেবারে পুরোদস্তুর ‘বাঙালিবাবু’ সেজে জনগণের সামনে হাজির হয়ে চমক দিয়েছেন তিনি। জয়ের আনন্দ ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত কণ্ঠে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিলেন যে, ২০২৬-এর নির্বাচনে তাঁর দল দুই শতাধিক আসনে জয়ী হবে। প্রাথমিক ফলাফল ও ট্রেন্ডে সেই জয়ের আভাস স্পষ্ট হতেই নিজের সাজপোশাকে আমূল পরিবর্তন আনেন তিনি। পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে এবং তাদের ধন্যবাদ জানাতেই এই বিশেষ বেশভূষা বলে মনে করা হচ্ছে। মোদীর এই ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে তাঁর মুখে ছিল জয়ের চওড়া হাসি।

বিজ্ঞাপন
banner

তথ্যসূত্র: আনন্দবাজার

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222