চট্টগ্রাম বন্দরের জট নিরসন ও সক্ষমতা বাড়াতে আমদানিকৃত ২২০ কন্টেইনার পণ্য ই-অকশন বা অনলাইন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ মে) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্দিষ্ট সময়ে খালাস না হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে কেমিক্যাল, মেশিনারিজ, গাড়ি, কাপড় ও ইলেকট্রনিক্স সামগ্রী। মে মাস জুড়ে দুই ধাপে এই নিলাম প্রক্রিয়া চলবে। প্রথম ধাপের ১৬০ কন্টেইনার পণ্যের দরপত্র খোলা হবে ৯ জুন এবং দ্বিতীয় ধাপের ৬০ কন্টেইনারের দরপত্র উন্মুক্ত হবে ১৪ মে।
আগ্রহী ক্রেতারা কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র জমা দিতে পারবেন। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বন্দরের জায়গা খালি করতে এবং আটকে থাকা রাজস্ব আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টিএইচএ/
