ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল সোমবার

by hsnalmahmud@gmail.com

ভারতে মুসলিম হত্যাকাণ্ড, মসজিদ-মাদরাসায় আগ্রাসন এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কাল সোমবার (১১ মে) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী ঐক্যজোট।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার বাদ আছর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন
banner

এ কর্মসূচিতে সর্বস্তরের তৌহিদি জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সংগঠনটির চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির এবং মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন-নিপীড়ন এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব ঘটনার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

তারা আরও বলেন, মুসলিম উম্মাহর ওপর জুলুম-নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশ সরকারকে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কঠোর কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে।

ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে প্রতিবাদ জানানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222