বাংলাভাষী মুসলমান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী: ড. কামরুল হাসান

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

by hsnalmahmud@gmail.com

দেশের বিশিষ্ট আল্লামা মামুনুল হক প্রতিষ্ঠিত রাজধানীর জামিয়াতুত তারবিয়াহ আলইসলামিয়ার ‘ইতিহাস ও রাজনীতি বিভাগ’-এ অতিথি শিক্ষক হিসেবে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মুসলিম ইতিহাস-ভূরাজনীতি বিশ্লেষক ড. কামরুল হাসান।

সোমবার (১১ মে) তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মুসলিম উম্মাহর হারানো ইতিহাস পুনরুদ্ধার এবং বাংলাদেশের মুসলিম ইতিহাস পুনর্নির্মাণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে জামিয়াতুত তারবিয়াহ আলইসলামিয়ার শিক্ষক মাওলানা ইব্রাহীম জামিল ৩৬ নিউজকে জানান, ড. কামরুল হাসান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং দীর্ঘদিন ধরে মুসলিম উম্মাহর ইতিহাস পুনরুদ্ধার ও বাংলাদেশের মুসলিম ইতিহাসকে পুনর্গঠনের কাজে গবেষণা করছেন।

পৃথিবীতে বাংলাভাষী মুসলমানের সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন। অপরদিকে মরোক্কো থেকে ইয়েমেন পর্যন্ত সমগ্র আরববিশ্বে আরব মুসলমানের সংখ্যা আনুমানিক ৩০০ মিলিয়ন। সে হিসেবে জাতিগতভাবে বাংলাভাষী মুসলমানরা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।

মাওলানা ইব্রাহীম জামিল বলেন, ‘তিনি এত চমৎকারভাবে আলোচনা করেছেন যে, ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছু তথ্য শুনে আমাদের আফসোস হয়েছে—এসব কথা কেন আমরা আগে বড়দের কাছ থেকে শুনিনি।’

বাংলাভাষী মুসলমান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী

আলোচনায় ড. কামরুল হাসান বলেন, পৃথিবীতে বাংলাভাষী মুসলমানের সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন। অপরদিকে মরোক্কো থেকে ইয়েমেন পর্যন্ত সমগ্র আরববিশ্বে আরব মুসলমানের সংখ্যা আনুমানিক ৩০০ মিলিয়ন। সে হিসেবে জাতিগতভাবে বাংলাভাষী মুসলমানরা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।

তবে দুঃখজনক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ওআইসিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাভাষী মুসলমানদের অংশগ্রহণ খুবই সীমিত বা প্রায় অনুপস্থিত।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে পরিস্থিতি এমন ছিল না। সুলতানি আমলে ঢাকায় বসে কিছু আলেম আরবি ভাষায় পত্রিকা ও বই রচনা করতেন, যা আরববিশ্বেও পাঠ করা হতো।

মুসলিম ইতিহাস পুনর্গঠন ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য সম্ভব নয়

ড. কামরুল হাসান বলেন, বাংলাদেশের মুসলমানদের গৌরবময় ইতিহাস পুনর্গঠন ও প্রতিষ্ঠা করা ছাড়া সমাজ ও রাষ্ট্রে যত কাজই করা হোক না কেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে না।

মাদরাসা শিক্ষার্থীদের হাতেই ইতিহাস প্রতিষ্ঠার দায়িত্ব

মাওলানা ইব্রাহীম জামিল জানান, ড. কামরুল হাসান ইতিহাস ও রাজনীতি বিভাগের মুশরিফ মুহতারাম মনযূর আহমাদ দা.বা.-এর সঙ্গে কিছুক্ষণ কথা বলেই বুঝতে পারেন যে, বিভাগটি সঠিক ধারায় ইতিহাসচর্চা করাচ্ছে। এ সময় তিনি বিভাগের পাঠ্যবই নির্বাচন নিয়েও ভূয়সী প্রশংসা করেন।

এক পর্যায়ে ড. কামরুল হাসান অনুভূতি প্রকাশ করে বলেন, ‘পাঁচশো বছর ধরে বাংলাদেশে মুসলমানদের গৌরবময় শাসনের ইতিহাস মাদরাসার ছাত্রদের ছাড়া প্রতিষ্ঠা করা যাবে না। এই ইতিহাস স্ট্যাবলিশ করা ছাড়া কোনো ইসলামি বা মুসলিম রাজনীতি কাঙ্ক্ষিত সাফল্য পাবে না।’

তিনি এজন্য মাদরাসার শিক্ষার্থীদের ব্যাপকভাবে ইতিহাস চর্চা করার আহ্বান জানান এবং মুসলিম শাসনের সোনালি ইতিহাস প্রতিষ্ঠাকে সময়ের অন্যতম জরুরি দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222