মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত সেক্রেটারি

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার
এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

বিজ্ঞাপন
banner

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ মে মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’-এ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ার।

সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২০ মে সকালে দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটি।

এমকে/36news

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222