জুয়ায় দ্বিগুণ লাভের প্রলোভন দেখানো ৯ ধোঁকাবাজ গ্রেফতার

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: প্রতারণা করেই পয়সাওয়ালা বানাবে-এমন ৯ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইনে বিভিন্ন অ্যাপে জুয়ার মাধ্যমে স্বল্পসময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নয় প্রতারকের মধ্যে ছয়জন চীনা নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তারা অনলাইন জুয়ার পাশাপাশি সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনে জড়িত।

বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃতরা হলো— এম এ জাই, ঝাং জিয়াহাও, লিউ জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন, আব্দুল কারিম ও রোকন উদ্দিন।

এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার (১৩ মে) সকালে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমটি নিয়মিত সাইবার মনিটরিংকালে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ/নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করে। এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টর থেকে কাউসার, করিম ও রোকনকে এবং একইদিনে সকাল ৯টার পর তুরাগের রুপায়ন হাউজিং এস্টেট এলাকায় চীনা নাগরিক এম এ জাই, ঝাং জিয়াহাও, লিউ জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝুকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222