ওমান উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: কে হামলা করেছে, কারা ভারতীয় জাহাজকে ডুবিয়ে দিলো তা অজ্ঞাতই রয়ে গেল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ পথ হরমুজ প্রণালির কাছে ওমানের উপকূলে হামলার শিকার হয়েছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ। হামলার ফলে আগুন লেগে যায় এবং শেষ পর্যন্ত ডুবে গেছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজের ১৪ নাবিকদের উদ্ধার করেছে ওমানের কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সোমালিয়া থেকে আমিরাতের শারজাহ বন্দরে যাওয়ার পথে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছোতেই এই হামলা চালানো হয়। এসময় জাহাজটিতে ১৪জন নাবিক ছিলেন। বিপদ সংকেত পেয়ে তাদের উদ্ধের করে ওমানি কর্তৃপক্ষ দেশটির ওমানের ডিব্বা বন্দরে নিয়ে গেছে।

বিজ্ঞাপন
banner

তবে হামলাটি কারা চালিয়েছিল তা উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গতকাল ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজের ওপর হামলা অগ্রহণযোগ্য এবং বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ক্রমাগত লক্ষ্যবস্তু করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজে থাকা সকল ভারতীয় নাবিক নিরাপদে আছেন এবং তাদের উদ্ধার করার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

এতে আরও বলা হয়েছে, ‘ভারত পুনর্ব্যক্ত করছে যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ বেসামরিক নাবিকদের বিপদে ফেলা, কিংবা অন্য কোনোভাবে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা উচিত নয়।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি ও ওমান উপসাগর কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে ইরান। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এ অঞ্চলে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222