চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও ভালো হওয়ার ইঙ্গিত : ট্রাম্প

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেট হল অফ দ্য পিপলে একসঙ্গে হেঁটে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে, তারা দ্রুত সমাধান করতে পেরেছেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় চীনের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের শুরুতে শি জিনপিংকে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে থাকতে পারা আমার জন্য সম্মানের, আপনার বন্ধু হতে পারা সম্মানের।’

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সম্পর্ক ভালোই ছিল। যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা তা সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম, আপনি আমাকে ফোন করতেন। মানুষ এটা জানে না, কিন্তু যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা খুব দ্রুতই সমাধান করেছি। আমি সবাইকে বলি, আপনি একজন মহান নেতা।’

ট্রাম্প জানান, এই সফরে তিনি বিশ্বের ‘সেরা ব্যবসায়ী নেতাদের’ সঙ্গে নিয়ে এসেছেন।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘আজ এখানে কেবল শীর্ষ পর্যায়ের মানুষই আছেন, যারা আপনাকে সম্মান জানাতে এসেছে।’

ট্রাম্প আরো বলেন, কেউ কেউ এই বৈঠককে ‘এ যাবৎকালের সবচেয়ে বড় শীর্ষ বৈঠক’ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি আলোচনার জন্য ‘অত্যন্ত আগ্রহের সঙ্গে’ অপেক্ষা করছেন।

সূচনা বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ দ্বন্দ্বের চেয়ে বেশি। এক দেশের সাফল্য অন্য দেশের জন্য সুযোগ তৈরি করে, এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ব শান্তির জন্যও উপকারী।’

চীনের প্রেসিডেন্ট বলেন, “চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই সহযোগিতা থেকে লাভবান হয়, আর বিরোধ থেকে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া। একে অপরের সাফল্য ও সমৃদ্ধিতে সহায়তা করা এবং নতুন যুগে বড় দেশগুলোর সম্পর্কের সঠিক পথ খুঁজে বের করা।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222