সীমান্তে হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান সাবেক উপদেষ্টার

by hsnalmahmud@gmail.com

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সীমান্তে লাশের ওপর দিয়ে দুটো দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। একই সঙ্গে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ মে) ড. আসিফ নজরুল ফেসবুকে লেখেন, গত ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নিহত হন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড একাধিকবার ঘটেছে।

বিজ্ঞাপন
banner

সীমান্ত হত্যার ধরন নিয়ে প্রশ্ন তুলে এই আইন বিশেষজ্ঞ বলেন, কেউ সত্যিই অবৈধভাবে সীমান্ত পার হতে চাইলে তাকে গ্রেপ্তার করা সম্ভব, এমনকি ফাঁকা গুলি করে ভয় দেখিয়েও থামানো যায়। কিন্তু বাস্তবে গ্রেপ্তারের কোনো ঘটনা নেই, ফাঁকা গুলিও নেই, আহত হওয়ার খবরও নেই, কেবল সরাসরি গুলিতে বাংলাদেশের মানুষ নিহত হচ্ছেন। তার মতে, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়ার মতো নয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222