লেবাননে গোলার আঘাতে নিহত ইসরায়েলি সেনা

by hsnalmahmud@gmail.com

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান (২০) নামে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার মৃত্যু হয়। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গোলানি বিগ্রেডের ১২নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এ দখলদার। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন
banner

এর আগে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহদের যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছিল। এরপর হিজবুল্লাহও জবাব দেওয়া শুরু করে।

জানা যায়, যুদ্ধবিরতি শুরুর পর সবমিলিয়ে ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222