বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিল ইরান, কারা সেই বিশ্বাসঘাতক?

by hsnalmahmud@gmail.com

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রহস্যময় এক বার্তা দিয়ে সম্ভাব্য ‘বিশ্বাসঘাতকদের’ সতর্ক করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন। সেখানে তিনি একটি পুরনো আরবি প্রবাদ উদ্ধৃত করে লেখেন—‘যে গোপনে বিশ্বাসঘাতকতা করে, সে একদিন প্রকাশ পেয়ে যাবে।’

বার্তায় কোনো দেশের নাম উল্লেখ না থাকলেও, এটি এসেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কড়া মন্তব্যের পরপরই। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একটি ‘গোপন সফর’ করেছিলেন।

বিজ্ঞাপন
banner

এই দাবির প্রতিক্রিয়ায় আরাগচি বলেন, ইরানের মহান জনগণের বিরুদ্ধে শত্রুতা করা একটি বোকামির কাজ। আর এ কাজে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ক্ষমার অযোগ্য। তিনি আরও সতর্ক করে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে মিলে বিভেদ তৈরির চেষ্টা করবে, তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। তবে তিনিও কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি।

এই মন্তব্য ঘিরে ধারণা করা হচ্ছে, ইরান পরোক্ষভাবে সংযুক্ত আরব আমিরাতকে ইঙ্গিত করেছে। তবে আমিরাত ইতোমধ্যে নেতানিয়াহুর সফরের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত—কোনো গোপন চুক্তির ভিত্তিতে নয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222