প্রধানমন্ত্রী সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাৎ

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার (৬ জুন) সকালে তিনি রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সুদৃঢ় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

এর আগে, একাধিক দেশ সফরের অংশ হিসেবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশ সফরের ঠিক আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় গুরুত্বপূর্ণ সফর শেষ করেন এবং সিউল থেকে সরাসরি ঢাকায় আসেন।

সফরের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন হাকান ফিদান। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন। ওই উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। যৌথ প্রেস ব্রিফিং শেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) আশ্রয়শিবির পরিদর্শনে যান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222