ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ২ শিশুসহ আহত ৭

by Masudul Kadir

মুন্সিগঞ্জ প্রতিনিধি :: বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা থামছে না। এমনকি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও চালক বেপোরোয়াই গাড়ি চালাচ্ছে। আজ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (১৫ ‍জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা দুর্ঘটনা কবলিত বিএমএফ পরিবহনের বাসটি ঢাকার সায়দাবাদে যাচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মুশলধারার বৃষ্টির মধ্যে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ঢাকার সায়দাবাদ যাচ্ছিল। পথিমধ্যে শ্রীনগরের কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে এক্সপ্রেসওয়ের প্রধান লেন থেকে ছিটকে গিয়ে সার্ভিস লেনে কাত হয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। এ সময় বাসে থাকা দুই শিশুসহ অন্তত ৭ জন আহত হয়। দুর্ঘটনার পরে স্থানীয়দের সহযোগিতায় বাসের আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222