হবিগঞ্জ প্রতিনিধি :: পবিত্র আশুরা ও আরবি নববর্ষ উপলক্ষে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল আয়োজন করেছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই স্কুল বরাবরই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
১৬ জুন ২০২৬ সকালে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ কর্তৃপক্ষ এ ঘোষণা করে।
ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের মাওলানা মাসউদুল কাদির বলেন. আমরা ছোট্টসোনামণিদের জীবানাচারে ইসলামের রঙ ছড়িয়ে দিতে চাই। প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে দ্বীনী ভাব তৈরি করতে চাই।
তিনি বলেন, পবিত্র আশুরার ফজিলত সবার মাঝে পৌঁছে দিতে চাই। অনুষ্ঠানটি আশুরা উপলক্ষে হলেও বেশ কিছু সীরাত বিষয়ক আয়োজনও রেখেছি আমরা। শিশুদেরকে প্রিয়নবী হযরত মুহাম্মদ সা.-এর সীরাতের সঙ্গে আমরা পরিচয় করে দিতে চাই।

