আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহিলা দলের সভানেত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। দুই বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) আফরোজা আব্বাসকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মিজ আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে নিম্নবর্ণিত শর্তে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

এতে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চেয়ারম্যানের কার্যকাল পরবর্তী ২ (দুই) বছরের জন্য বলবৎ থাকবে। তবে উক্ত মেয়াদ সমাপ্তির পূর্বে সরকার ইচ্ছে করলে যে কোনো সময়-এ নিয়োগ বাতিল করতে পারবে।

আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222