মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর বিদায়

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রথম মহাকাশচারী ও সাবেক যুদ্ধবিমানচালক আবদুল আহাদ মোমান্ড আর নেই। জার্মানির স্টুটগার্ট শহরে পরিবারের সঙ্গে বসবাসরত এই মহাকাশ পথিক গত ২১ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের পর জার্মানির মাটিতেই শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ইতিহাসের এই অনন্য সাক্ষী।

১৯৮৮ সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টিএম-৬ মিশনে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন আবদুল আহাদ মোমান্ড। ওই অভিযানের মাধ্যমে তিনি মহাকাশে যাওয়া প্রথম আফগান নাগরিক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। মহাকাশ অভিযানের সময় তিনি নিজের সঙ্গে পবিত্র কোরআনের একটি কপি বহন করেছিলেন। শুধু তাই নয়, মহাকাশ থেকে কোরআন তিলাওয়াত করা এবং পশতু ভাষায় কথা বলা প্রথম ব্যক্তি হিসেবেও তিনি ইতিহাসে স্থান করে নেন। সে সময় আফগানিস্তানে সোভিয়েত সামরিক উপস্থিতি শেষ পর্যায়ে থাকলেও, মোমান্ডের এই মহাকাশযাত্রাকে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিক সহযোগিতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222