আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখার এক্স অ্যাকাউন্টে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর স্বাক্ষরিত একটি বার্তা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের প্রত্যেক শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ফাইল এখনও খোলা রয়েছে। এই অপরাধের (মার্কিন ও ইসরায়েলি) কমান্ডার ও পরিকল্পনাকারীরা যথাসময়ে ইরানের ন্যায়পরায়ণ ব্যক্তিদের হাতে বিচারের সম্মুখীন হবে এবং সেই সময় খুব বেশি দূরে নয়।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন তার পরিবারের আরও অনেক সদস্য। এছাড়াও তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এই হামলায় আহত হন।

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরান, কোম ও মাশহাদ শহরে ব্যাপক প্রস্তুতির মধ্যেই ইরানের পক্ষ থেকে প্রতিশোধের এই হুঁশিয়ারি এলো। একই সময়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলেও জানা গেছে।

সূত্র: ডন, বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222