খামেনির দাফনের পরই ইরান-যুক্তরাষ্ট্র আবার আলোচনায় বসবে

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব দ্বিতীয় দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, বৈঠকগুলোতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডের লুসার্নে অনুষ্ঠিত বৈঠকের ফলাফলের ভিত্তিতে ওই সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ পরবর্তী দফার আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর কাতারের উদ্যোগে দোহায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222