জামালপুরে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের বকশীগঞ্জে সড়কে নিয়মিত তল্লাশির সময় ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানা-পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানার সন্নিকটে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে থানার সামনে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ সময় রৌমারী অভিমুখ থেকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। চালক মোটলসাইকেলটি থামিয়ে মুহূর্তের মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জনাকীর্ণ এলাকায় কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ওই মোটরসাইকেলটির পেছনে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা দুটি বড় বস্তা তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

মাদক উদ্ধারের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে বাঁধা দুটি বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক মোটরসাইকেল চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222