দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

by Abid vs36

স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দল হিসেবে শিগগিরই তাদের বিচার নিশ্চিত করা হবে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্দার অন্তরালের কিছু তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। পরে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই আমরা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। একই সাথে বর্তমান সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বর্তমানে বিদেশে বসে দেশের ভেতরের গণতান্ত্রিক দলগুলোর বিরুদ্ধে নানা ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে এই ধরনের কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে তিনি সতর্ক করে দেন। সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের বিভিন্ন সংগঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222