সৌদি প্রতিনিধিদলের সামনে বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত করে কী বোঝালো ইরান?

by Abid vs36

ইরানের প্রায়ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সম্মানে পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধিদলের উপস্থিতিতে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যা ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপট ও মুসলিমদের বিজয়ের প্রসঙ্গ তুলে ধরে। শুক্রবার তেহরানে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সৌদি আরবের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদের জন্যও পৃথক পৃথক কোরআনের আয়াত শোনানো হয়েছে।

সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াতে বদর যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ রয়েছে, যেখানে ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যকার সংঘর্ষ এবং আল্লাহর সাহায্যে মুমিনদের অলৌকিক বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে। আয়াতটির বাংলা অর্থ:

বিজ্ঞাপন
banner

“তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন ছিল যারা (বদরে) পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহ‌র পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখছিল, কাফেররা মু’মিনদের দ্বিগুণ। কিন্তু ফলাফল (প্রমাণ করলো যে) আল্লাহ‌ তার বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা দান করেছেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে।”

ইরানভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের সামনে এই সুনির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত রিয়াদের প্রতি একটি বিশেষ প্রতীকী বা কূটনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে আয়াত নির্বাচনের এই অন্তর্নিহিত কারণ বা উদ্দেশ্য সম্পর্কে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনাটি আন্তর্জাতিক মহলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই বিশেষ আয়াত নির্বাচনের পেছনে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি ও কূটনৈতিক তাৎপর্য খুঁজছেন; যদিও বিষয়টি নিয়ে ইরান বা সৌদি আরব—কোনো দেশের পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222