আন্তর্জাতিক ডেস্ক :: আল-আজহার বিশ্ববিদ্যালয় শায়েখ ও মিশরের সিনেটের স্পিকার ইসলামি বিপ্লবের শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তেহরান সফরে এসেছেন।
শুক্রবার রাশিয়া আল-ইয়াওম-এর বরাত দিয়ে ইরনা জানায়, মিশরের সিনেটের স্পিকার ইসাম আল-দীন ফারিদ শহীদ উম্মাহর নেতার বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন।
তেহরানে পৌঁছানোর পর ইরানের ইসলামি পরামর্শ পরিষদের (মাজলিস) ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবাই তাকে স্বাগত জানান।
নিজ দেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে তেহরানে আসা ইসাম আল-দীন ফারিদ শুক্রবারের অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলামি বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর (র) প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মিশরের সিনেটের স্পিকার ছাড়াও আল-আজহার-এর প্রতিনিধিরা এবং মিশরের বেশ কয়েকজন বিশিষ্ট আলেমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুক্রবার (৪ জুলাই) বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, রাষ্ট্রনেতা, চিন্তাবিদ ও ধর্মীয় নেতারা তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।
