বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি

by Abid vs36

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার কয়েক দিনব্যাপী শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন। তবে ইসরায়েলি হামলার চরম নিরাপত্তা ঝুঁকির কারণে কোন পর্যায়ে বা কীভাবে তিনি এই অনুষ্ঠানে অংশ নেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তেহরান।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ইরানের নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, মোজতবা খামেনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চান এবং বিশেষ করে আগামী ৯ জুলাই নিজ শহর মাশহাদে অনুষ্ঠিতব্য দাফন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে জানাজার নামাজ পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু ইসরায়েলের সম্ভাব্য বিমান বা ড্রোন হামলার আশঙ্কা এবং তার গোপন অবস্থান ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এখনও তার এই অনুরোধে সম্মতি দেননি।

বিজ্ঞাপন
banner

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, চলমান যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় মোজতবা খামেনির স্ত্রী, কিশোর ছেলে এবং পরিবারের অন্যান্য স্বজনরা নিহত হন। সেই হামলায় মোজতবা খামেনি নিজেও আহত হয়েছিলেন বলে তথ্য রয়েছে। গত বুধবার নিহত স্বজনদের স্মরণে তেহরানে আয়োজিত একটি বিশেষ শোক অনুষ্ঠানেও তীব্র নিরাপত্তা বেষ্টনীর কারণে তিনি উপস্থিত হতে পারেননি। দীর্ঘদিন ধরে জনসাধারণের সামনে তার এই অনুপস্থিতি নিয়ে ইরানের রাজনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। বিশেষ করে তিনি আদৌ বর্তমান পরিস্থিতিতে দেশের সামগ্রিক নেতৃত্ব ও রাষ্ট্রীয় কার্যক্রম সামলাচ্ছেন কিনা, তা নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি ও সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকির কারণে মোজতবা খামেনিকে এখনও জনসমক্ষে বা প্রকাশ্যে আসতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। কট্টরপন্থী রক্ষণশীল নেতারা তার নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা খামেনির সরাসরি উপস্থিতি কিংবা অন্তত একটি অডিও বার্তা প্রকাশ না হওয়া পর্যন্ত বড় কোনো কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে সতর্কতা অবলম্বনের তাগিদ দিচ্ছেন। অন্যদিকে, ইরানের যৌথ সামরিক কমান্ড ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই জানাজা ও দাফন অনুষ্ঠানের সময়কাল জুড়ে যেকোনো ধরনের ভুল হিসাব-নিকাশ বা উসকানি থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222