‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

by Abid vs36

বাংলাদেশে এক পীরের যত মুরীদ রয়েছে, পুরো জামায়াতে ইসলামী মিলেও এত লোক নেই বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি।

শনিবার (৪ জুলাই) একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফজলুর রহমান বলেন, “আমি কালেমা, নামাজ, হজ ও জাকাত বিশ্বাস করি। এটা তারাও বিশ্বাস করে। ফুলতলী পীরের জানাজায় যত লোক সমাগম হয়েছিল, সারা জামায়াত মিলেও তত লোক নেই।”

বিজ্ঞাপন
banner

এর আগে দেশের বর্তমান পরিস্থিতি ও জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করে বলেন, “জামায়াত-ইউনূস চক্র দেশের তরুণদের বোকা বানিয়ে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর আসিফ-হাসনাতরা চিটার-বাটপার।”

প্রবীণ এই রাজনীতিক ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের নতুন জেনারেশন নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এই দেশে নানা চক্রান্ত করে, গুপ্ত সংগঠন সৃষ্টি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল—যার নাম জামায়াত। সেই রাজনৈতিক দলটি ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ দেশের চারটি জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে।” তার এই রাজনৈতিক বক্তব্য ও মূল্যায়ন ইতোমধ্যে দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222