৩৬নিউজ ডেস্ক: মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে শনিবার আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধনকালে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
কর্মসূচির অংশ হিসেবে এদিন স্থানীয় একটি নির্ধারিত জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
টিএইচএ/
