ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।
শনিবার ৪ জুলাই রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দায়িত্ব বণ্টন করেন। এর আগে গত ২৭ জুন দলটির মজলিশে শুরার বিশেষ অধিবেশনে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ৪৮ সদস্যের এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিলেন। দপ্তর বণ্টনকালে মহাসচিব জানান, দলের সভাপতিমণ্ডলীর সাথে বিস্তারিত পরামর্শ এবং আমীরে শরীয়তের চূড়ান্ত অনুমোদনের পর এই কার্যতালিকা প্রস্তুত ও বণ্টন করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী দলের আমীর পদে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং নায়েবে আমীর পদে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ দায়িত্ব পালন করবেন। মহাসচিব হিসেবে মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম-মহাসচিব পদে প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বহাল রয়েছেন। সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। এছাড়া দফতর সম্পাদক হিসেবে মাওলানা লোকমান হোসেন জাফরী এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে হারুন অর রশীদ মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগে মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগে মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, খুলনা বিভাগে প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, রাজশাহী বিভাগে শেখ মুহাম্মদ নুরুন নাবী, বরিশাল বিভাগে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, রংপুর বিভাগে শেখ মুহাম্মাদ আল-আমিন, মোমেনশাহী বিভাগে হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, কুমিল্লা বিভাগে হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম এবং ফরিদপুর বিভাগে ইঞ্জিনিয়ার শেখ মারুফ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, আতিকুর রহমান মুজাহিদ, মুফতি মানসুর আহমাদ সাকী, কে এম শরীয়তুল্লাহ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা ashrafi, মুহাম্মদ সেলিম মাহমুদ, মুহাম্মদ আল ইকবাল, কে এম বিল্লাল এবং আবুল মোকাররম মো. কামাল উদ্দীন। নবগঠিত এই কমিটি আগামী দিনে দলের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।
টিএইচএ/
