নীরবতা নয়, স্পষ্ট রোডম্যাপ দিন: প্রধানমন্ত্রীকে নাসীরুদ্দীন

by Abid vs36

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে অবিলম্বে স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব না থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর রূপরেখা স্পষ্ট করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই দাবি উত্থাপন করেন এনসিপির এই শীর্ষ নেতা। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি সরকারের নীতিগত অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘জনাব তারেক রহমান, জনগণের জানার অধিকার আছে, আপনার পরিকল্পনা কী? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করবেন কবে? শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কবে হবে? নীরবতা নয়, স্পষ্ট রোডম্যাপ দিন।’

একই পোস্টে জাতীয় স্বার্থের প্রধান দিকগুলো পুনরুল্লেখ করে তিনি আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী সার্বিক সংস্কার এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222