মামুনুল হকের অফিসের কাছে ককটেল বিস্ফোরণ

by Fatih Work

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের কার্যালয় ও রহমানিয়া মাদ্রাসার কাছাকাছি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিং এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নম্বর রোডের বকুল মিয়ার বাসার সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মাস্ক পরিহিত এক দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন
banner

ঘটনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল জানান, সন্ধ্যার দিকে তাদের আমিরে মজলিস মামুনুল হকের অফিসের পাশেই ও রহমানিয়া মাদ্রাসার পেছনে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিনি আরও জানান, ঘটনার পরপরই থানা পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222