উসমানীয় খিলাফত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আর এই উদ্যোগে তার পাশে সহযোগী হিসেবে থাকবে সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শাম (এইচটিএস)।
সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ইসরাইলের নাগেল কমিটি। এরদোগানের এই পদক্ষেপের জবাবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বলেও জানানো হয়েছে কমিটির প্রতিবেদনে।
প্রসঙ্গত, নাগেল কমিটির মূল কাজ ইসরাইলের প্রতিরক্ষা বাজেট ও সেনাবাহিনীর কৌশলগত অবস্থা পর্যবেক্ষণ করা। আগামী দশ বছরে ইসরাইলি সেনাবাহিনীর কৌশলগত অবস্থা কেমন হবে সেই সম্পর্কে উপদেশও দিয়ে থাকে এই কমিটির সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, “তুরস্কের দ্বারা এই অঞ্চলে পুনরায় অটোমান প্রভাব বিস্তারের প্রচেষ্টা ইসরাইলের সাথে উত্তেজনা বৃদ্ধি করবে এবং তা সশস্ত্র সংঘাতে রুপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইসরাইলের উচিত অবিলম্বে তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি শুরু করা।”
নাগেল কমিটি আরওে বলছে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে জ্বালানি হিসেবে কাজ করবে সিরিয়ার সুন্নি সংগঠন এইচটিএস। সংগঠনটি ইসরাইলের জন্য ইরানের চেয়েও কয়েকগুণ বেশি ভয়ংকর হয়ে উঠবে।
সূত্র: দি জেরুসালেম পোস্ট
