মসজিদুল আকবর কমপ্লেক্স পরিদর্শনে জমিয়ত নেতা বাহাউদ্দীন যাকারিয়া

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা “মসজিদুল আকবর কমপ্লেক্স”-এর নতুন ভবনের দুর্ঘটনার চিত্র সরাসরি পরিদর্শনে গিয়েছেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

প্রসঙ্গত, রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা “মসজিদুল আকবর কমপ্লেক্স”-এর নতুন ভবনের দ্বিতীয় তলার একাংশের ছাদ ঢালাইয়ের সময় একটি দুর্ঘটনা ঘটে। গত ১৩ মে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ভবনের ছাদ ঢালাই চলাকালে হঠাৎ একটি অংশ ধসে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর ভবনটি পরিদর্শনে যান ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এ সময় জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা “মসজিদুল আকবর কমপ্লেক্স”-এর মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, “আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।”

পরিদর্শনকালে ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ভবনের নির্মাণকাজের সার্বিক খোঁজখবর নেন। তিনি জামিয়া কর্তৃপক্ষকে আরও সচেতনতা ও বিচক্ষণতার সঙ্গে নির্মাণকাজ পরিচালনার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো সহযোগিতায় বৃহত্তর মিরপুরের আঞ্চলিক শিক্ষাবোর্ড “ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া” সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা ইলিয়াস হাসান কাসেমীসহ জামিয়ার শিক্ষকবৃন্দ।

এমকে/36NEWS

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222