আজহারীকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন সাইফউদ্দিন

by Fatih Work

২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরে ইসলামের বাণী প্রচার করছেন তিনি। পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও কথা বলছেন এই বক্তা। ফলে সব শ্রেণি-পেশায় তার ভক্ত ও গ্রহণযোগ্যতা রয়েছে।

তেমনি ক্রিকেট অঙ্গনেও রয়েছে তার ভক্ত। ফেসবুক পোস্টে সেই কথাই জানান দিলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন
banner

রবিবার (১২ জানুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাইফউদ্দিন ড. মিজানুর রহমান আজহারী সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন।’

২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে যখন তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান, তখন ফেসবুক আইডিতে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

পরে আর দেশে ফেরেননি তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়ায় যান। পরে আবার দেশে ফিরে বিভিন্ন জায়গায় মাহফিল করছেন। তার মাহফিলে লাখ-লাখ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।

এনএএনকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222