সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হামীদ পীর সাহেব মধুপুরী।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর মাধবদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি ৩৬নিউজকে নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা আহমাদুল্লাহ হামিদ।

তিনি বলেন, তার পিতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তার বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন, তবে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে তার পিতা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
মাওলানা আহমাদুল্লাহ হামিদ তার বাবার জন্য সকলের দোয়া কামনা করে বলেন, ‘আমি সকলের কাছে দোয়া প্রার্থী, যেন আল্লাহ তায়ালা আমার পিতাকে দ্রুত সুস্থ করে তোলেন। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সামাজিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন।
এমএনএএএস/
