১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জামি’আ কারিমিয়া মাদরাসায় নূরানী মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স

by Fatih Work

খাদিমুল কুরআন নূরানী বোর্ড বাংলাদেশের উদ্যোগে শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর আবিষ্কৃত  কোর্স ২০২৫ অনুষ্টিত হতে যাচ্ছে এ মাসে।

জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা নতুন কোর্টে অবস্থিত জামি’আ কারিমিয়া মাদরাসায় এ কোর্স অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

কোর্স সংক্রান্ত তথ্য-

ভর্তি ফি: আরবী প্রশিক্ষণ ৮ হাজার, সাথে বাংলা ও ইংরেজির ধারণা দেওয়া হবে।

স্থান: জামি’আ কারিমিয়া মাদরাসা, নতুন কোর্ট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

কোর্সের মেয়াদ: ১৪ ফেব্রুয়ারি থেকে ৪৫ দিন পর্যন্ত।

প্রশিক্ষণ প্রদান করবেন

■ শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর সুযোগ্য নাতি আলহাজ্ব হাফেজ মাও. আতাউল্লাহ্ খাঁন সাহেব।
প্রধান প্রশিক্ষক- খাদিমুল কুরআন নূরানী বোর্ড, বাংলাদেশ। সাবেক প্রশিক্ষক, নূরানী তা’লিমুল কুরআন বোর্ড, বাংলাদেশ।

■ হযরত মাওলানা আবু রায়হান সাহেব
সাবেক প্রশিক্ষক- নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ, কাজলারপাড়, যাত্রাবাড়ী এবং শাইখুল কুরআন রহ. এর অন্যান্য প্রবীণ প্রশিক্ষকগণ উপস্থিত থাকবেন

ভর্তির নিয়মাবলী

  • কুরআন মাজিদ সহিহ-শুদ্ধভাবে পাঠে সক্ষম হতে হবে।
  • বিছানাপত্রসহ ১দিন পূর্বেই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • ভোটার আইডি কার্ড বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

যোগাযোগ: ০১৩২৮-৮৬৭০০০, ০১৯৭৭-৪০১০০৪, ০১৮৭০-৬৮৭০৩২

যেভাবে আসবেন: দেশের যে কোন প্রান্ত হতে নারায়ণগঞ্জ নতুন কোর্ট নেমে রাস্তার পশ্চিম পার্শ্বে জামিয়া কারিমিয়া মাদরাসা।

বিঃদ্রঃ কোর্স শেষে উত্তীর্ণ মুয়াল্লিমগণের জন্য সনদ ও খেদমতের ব্যবস্থা থাকবে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222