আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগীতা ফ্যাসিবাদকে লাভবান করবে: খেলাফত মজলিস

by Fatih Work

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, ক্ষমতা ও আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগীতা ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশে কাম্য নয়। এখন শিক্ষাঙ্গন থেকে শুরু করে সভা-সমাবেশস্থলে বাকযুদ্ধের পাশাপাশি পেশি শক্তির মহড়া দৃশ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এক্টিভিস্টদের উস্কানি চলমান। ফ্যাসিস্টদের পুরনো বয়ান দিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি পরস্পরকে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপরাজনীতিকে নতুন বাংলাদেশে প্রশ্রয় দিলে পতিত ফ্যাসিবাদীদের লাভবান করবে। আন্তদলীয় সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যে বুঝাপড়া ভালো না করলে দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট হবে। খেলাফত মজলিস অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির মাঝে ঐক্য চায়। তাই ফ্যাসিবাদ বিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে জাতীয় ঐক্যে গড়ে তুলতে সব দলের সাথে সংলাপ চলমান রেখেছে।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ প্রমাণিত হয়েছে। গণহত্যার এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে সমর্পণ করা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে গণহত্যায় অংশগ্রহণকারী সকল অপরাধীর ন্যায়বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। রমজানের পূর্বেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানী সহ জীবন যাত্রার অত্যাবশ্যকীয় ব্যয় জনগণের সাধ্যের মধ্যে আনুন।

বিজ্ঞাপন
banner

গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ¦ আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222