অনেকের জন্য টাক পড়া একটি জেনেটিক সমস্যা, তবে অনেক সময় এটি অল্প বয়সেই দেখা দিতে পারে। বিশেষ করে পুরুষদের মধ্যে এই পরিবর্তন বোঝা অনেকটাই কঠিন, কারণ বেশিরভাগ পুরুষ নিজেদের চেহারার প্রতি যত্ন নেন না বা অবহেলা করেন। তবে, কিছু লক্ষণ আছে যা দেখে আপনি বুঝতে পারবেন, আপনার মাথায় টাক পড়তে শুরু করেছে।
এখন আসুন, কীভাবে বুঝবেন মাথায় টাক পড়তে শুরু করেছে:
চুলের ঘনত্ব কমে যাওয়া
চুলের ঘনত্ব কমে যাওয়া টাক পড়ার অন্যতম লক্ষণ। কিছু সময় চুল সরু হয়ে যাওয়ার কারণে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এটি যদি অবহেলা করা হয়, তবে সমস্যা আরও বাড়তে পারে।
কপালের দু-পাশ থেকে চুল পড়া
প্রথমদিকে বেশিরভাগ পুরুষের কপালের দু-পাশ থেকে চুল কমতে শুরু করে। এটির পরবর্তী ধাপে মাথার উপরের দিকেও চুল কমতে থাকে।
মাথার মাঝখানে চুল কমে যাওয়া
চুল পড়া কেবল কপালেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় মাথার মাঝখান থেকেও চুল কমতে থাকে। এই পরিবর্তন অনেক সময় চোখে পড়লেও, অনেকেই তা অবহেলা করেন।
চুলের গোড়া দুর্বল হওয়া
চুলের গোড়া যদি দুর্বল হয়ে যায়, তবে চুল ঝরে পড়া শুরু করতে পারে। এটি এক ধরনের ইঙ্গিত হতে পারে যে টাক পড়া শুরু হয়েছে।
চুল সাদা হয়ে যাওয়া
বয়স ৩০ পেরিয়ে গেলে অনেকেরই কিছু চুল সাদা হতে থাকে। তবে এটি সাধারণ চুলের বয়সের কারণে হলেও, কখনো কখনো এটি টাক পড়ার পূর্বাভাসও হতে পারে।
সূত্র: টিভি ৯ বাংলা
